বাংলা রেসিপি » বিষয়বস্তু » টক ঝাল মিষ্টি » সস

টমেটোর সস্‌

টমেটোর সস্‌ উপকরণ: টমেটো ১০ কেজি, লবণ পরিমাণমতো, আদাবাটা ৪ টেঃ চামচ, রসুন বাটা ৪ টেঃ চামচ, সিরকা ২ কাপ, চিনি ২ কাপ, মরিচ আস্ত ৮/১০টি। যেভাবে তৈরি করবেন: টমেটো প্রথমে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার বুটা ফেলে চার ফালি করে কেটে নিন। এবার কাটা টমেটো আদাবাটা, রসুনবাটা, শুকনামরিচ ছিড়ে দিন সিদ্ধ করুন। এবার ঠান্ডা [...]

মধু-মরিচের সস

উপকরণঃ আধা বাটা পাকা লাল মরিচ আধা কাপ, মধু ২৫০ গ্রাম, লবণ আধা চা চামচ, স্বাদ লবণ আধা চা চামচ। প্রণালীঃ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই সস তৈরি হয়ে যাবে। যেকোনো নাশতার সঙ্গে এই সস খেতে খুব সুস্বাদু। সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২২, ২০০৮

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

সাদা সস

উপকরণঃ মাখন বা মারজারিন দুই টেবিল চামচ, ময়দা দুই টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, দুধ এক কাপ, গোলমরিচ (সাদা) এক চিমটি। প্রণালীঃ প্যানে কম আঁচে মাখন গলিয়ে ময়দা, লবণ ও গোলমরিচ দিয়ে ভুনে দুধ দিতে হবে। দুধ দিয়ে ক্রমাগত নাড়তে হবে। মিশ্রণ ঘন হয়ে বুদবুদ উঠলে নামাতে হবে। এই প্রণালীতে এক কাপ সাদা সস [...]

১টি মন্তব্য » বাকিটুকু পড়ুন

তেঁতুলের সস

উপকরণঃ তেঁতুলের রস এক কাপ, চিনি এক কাপ, লবণ আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া এক চা চামচ, ভাজা মরিচের গুঁড়া এক চা চামচ। প্রণালীঃ সব উপকরণ একসঙ্গে জ্বাল দিতে হবে। এই সস যেকোনো খাবারের সঙ্গে পরিবেশন করা যায়। সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২২, ২০০৮

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

টমেটো সস

উপকরণঃ টমেটো তিন কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, লবঙ্গ আট-দশটি, দারুচিনি চার-পাঁচ টুকরো, শুকনা মরিচ ছয়-আটটি, লবণ আড়াই চা চামচ, চিনি এক কাপ, সিরকা এক কাপ। প্রণালীঃ টমেটো ধুয়ে টুকরো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কাটার সময় যেন রস থাকে। টমেটো টুকরো, পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারুচিনি ও মরিচ একসঙ্গে নিয়ে ঢাকনা দিয়ে চুলায় মৃদু [...]

৩টি মন্তব্য » বাকিটুকু পড়ুন

লাল মরিচের সস

উপকরণঃ পাকা লাল মরিচ ১০-১২টি, ভিনেগার আধা কাপ, রসুন কোয়া চারটি, চিনি দুই টেবিল চামচ, লবণ এক চিমটি। প্রণালীঃ সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এই সস সমুচা, চপ, টিকিয়া, ফ্রেঞ্চ ফ্রাইয়েসর সঙ্গে খেতে বেশ সুস্বাদু। সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২২, ২০০৮

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন