বাংলা রেসিপি » বিষয়বস্তু » পানীয় » সরবত

দই শরবত

দই শরবত উপকরণ: দই আধা কেজি (পাতলা কাপড়ে ঝুলিয়ে পানি ঝরানো), কলা অথবা পেঁপে ১ কাপ, বরফকুচি আধা কাপ, দুধ আধা কাপ, রুহআফজা ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চা-চামচ। প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্ল্লেন্ডার মেশিনে মিলিয়ে নিন। সাশা মানসুর সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৯, ২০১১

পেঁপের শরবত

পেঁপের শরবত উপকরণ : পাকা পেঁপে ১টি মাঝারি সাইজের, পাকা খেঁজুর ২-৫টি, চিনি পরিমাণমত, দুধ পরিমাণ মত, পানি পরিমাণমত। প্রস্তুত প্রণালী : প্রথমে একটি বাটিতে দুধ ও চিনি আগেই প্রায় ৫ মিনিট গলিয়ে রাখতে হবে। তারপর অন্য একটি বাটিতে পাকা পেঁপে ছিলে ছোট ছোট টুকরো করতে হবে এবং পাকা খেঁজুরও কেটে ছোট ছোট টুকরো করতে [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

জিরাপানি

জিরাপানি উপকরণ: তেঁতুলের মাড় ৩ টেবিল চামচ, আখের গুড় ৩ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া ২ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, পানি ৮ কাপ। প্রণালি: আখের গুড় ও চিনি ৮ কাপ পানিতে গুলিয়ে ছেঁকে নিতে হবে। সব উপকরণ মিলিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে। সিতারা ফিরদৌস [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

লেমোনেড

লেমোনেড সিরাপের উপকরণ: পানি ৩ কাপ, চিনি ৪ কাপ, শরবতি লেবুর রস ২ টেবিল চামচ। প্রণালি: চিনি-পানি জ্বাল দিয়ে ফুটে উঠলে লেবুর রস দিয়ে অল্পক্ষণ চুলায় রেখে চুলা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার পাত্রে রেখে দিতে হবে। যেকোনো পানীয় তৈরিতে এই সিরাপ ব্যবহার করা যাবে। ১ গ্লাস লেমোনেডের উপকরণ: সিরাপ আধা কাপ, [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

লেবুপানি

লেবুপানি উপকরণ: শরবতি লেবুর রস আধা কাপ, ঠান্ডা সিরাপ আধা কাপ, বরফকুচি আধা কাপ, লেবুর খোসার কুচি সিকি চা-চামচ। প্রণালি: লেবুর রস ও সিরাপ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটি গ্লাসের অর্ধেকটা বরফকুচি দিয়ে ভরে ওপর থেকে লেবু-মিশ্রিত সিরাপ ঢেলে লেবুর খোসার কুচি দিয়ে পরিবেশন করতে হবে। সিতারা ফিরদৌস সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৮, ২০১০

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

আম-তেঁতুলের শরবত

আম-তেঁতুলের শরবত উপকরণ: আম কুচি ১ কাপ, তেঁতুলের ক্বাথ ১ টেবিল চামচ, পুদিনাপাতা ১ চা চামচ, কাঁচামরিচ ১টি, চিনি ২ টেবিল চামচ, লবণ সামান্য। প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। ওপরে বরফ কুচি, পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন। সিতারা ফিরদৌস সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১০

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

তরমুজের ঠান্ডা

তরমুজের ঠান্ডা উপকরণ: তরমুজ কুচি ৪ কাপ, বরফ কুচি আধা কাপ, চিনি আধা কাপ। প্রণালি: তরমুজ কুচি ও চিনি একসঙ্গে মিশিয়ে ২ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে। ইচ্ছা করলে জাফরান ও গোলাপজল মেশানো যায়। সিতারা ফিরদৌস সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১০

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

আনারসের শরবত

আনারসের শরবত উপকরণ : আনারস ৫০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, পানি ৫০০ মিলি লিটার, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, লেবুর রস হাফ চা চামচ। উপকরণ : আনারস ভাল করে কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিন। ব্লেন্ডারে আনারস, চিনি, গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে মিহি করে ব্লেন্ড করে ছেকে নিন। এরপর লেবুর রস মিশিয়ে গ্লাসে বরফ [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

গাজরের শরবত

গাজরের শরবত উপকরণ : গাজর টুকরো ৫০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, পানি ৫০০ মিলি লিটার, বাদাম গুঁড়ো সামান্য। প্রণালী : গাজর ভাল করে ধুয়ে উপরের সবুজ অংশ ও খোসা ছাড়িয়ে নিন। ভেতরের শক্ত অংশ ফেলে দিয়ে কুচি করে কেটে নিন। ব্লেন্ডারে গাজর পানি ও চিনি একসাথে দিয়ে মিহি করে ব্লেন্ড করে ছেকে নিন। এর পর [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

আইসক্রিম কমলার পানীয়

আইসক্রিম কমলার পানীয় উপকরণঃ ঠান্ডা পানি ২ কাপ, কমলার রসের পাউডার ৪ টেবিল চামচ, চকলেট আইসক্রিম ১ কাপ, চিনি রুচিমতো, ঠান্ডা আনারসের রস ২ কাপ, লবণ একচিমটি। প্রণালীঃ রসের পাউডার, আইসক্রিম, চিনি ও লবণ ব্লেন্ডারে নিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে আনারসের রস মেশাতে হবে। এবার গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন। কল্পনা রহমান সূত্রঃ দৈনিক প্রথম [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন