বাংলা রেসিপি » বিষয়বস্তু » শাক সবজি ফল » ভর্তা

চিনাবাদাম ভর্তা

চিনাবাদাম ভর্তা উপকরণ: চীনাবাদাম ভাজা (খোসা ছাড়া) ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি ১ আঁটি, সরিষার তেল ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো। প্রণালি: কাঁচামরিচ কাঠখোলায় টেলে নিতে হবে। বাদামের লাল খোসা ঘষে তুলে ফেলে, পাটায় বেটে নিতে হবে। কাঁচামরিচ বেটে নিতে হবে। এবার তেলের সঙ্গে পেঁয়াজ, লবণ, ধনেপাতা কুচি চটকে বাদাম ও [...]

কালোজিরা ভর্তা

কালোজিরা ভর্তা উপকরণ: কালোজিরা সিকি কাপ, রসুনের কোয়া ১ টেবিল-চামচ, কাঁচামরিচ ৩-৪টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ টেবিল-চামচ। প্রণালি: রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কাঠখোলায় টেলে নিতে হবে। তেল বাদে সব উপকরণ পাটায় বেটে তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে। সিতারা ফিরদৌস সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৮, ২০১০

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

পোস্তাদানা ভর্তা

পোস্তাদানা ভর্তা উপকরণ: পোস্তাদানা আধা কাপ, কালো সরিষা সিকি কাপ, কাঁচামরিচ ৫-৬টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। লবণ পরিমাণমতো, রসুন ২-৩ কোয়া, সরিষার তেল ১ টেবিল-চামচ। প্রণালি: পোস্তাদানা কাঠখোলায় অল্প টেলে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও কাঠখোলায় টেলে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে বেটে নিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে। সিতারা ফিরদৌস সূত্র: [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

তিশির ভর্তা

তিশির ভর্তা উপকরণ: তিশি সিকি কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, ভাজা শুকনো মরিচ ৮টি বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৪ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল-চামচ। প্রণালি: তিশি কাঠখোলায় টেলে বেটে সব উপকরণ দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে। সিতারা ফিরদৌস সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৮, ২০১০

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

তিলের ভর্তা

তিলের ভর্তা উপকরণ: খোসা ছাড়ানো তিল আধা কাপ, পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল-চামচ, ভাজা শুকনো মরিচ ৪টি, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২ টেবিল-চামচ, কোরানো নারকেল আধা কাপ। প্রণালি: তিল কাঠখোলায় টেলে সব উপকরণ দিয়ে বেটে নিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে। সিতারা ফিরদৌস সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৮, ২০১০

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

ডিমের বড়া

ডিমের বড়া উপকরণ: সিদ্ধ ডিম দুটি গোল গোল করে কেটে নিতে হবে কুসুমসহ। রসুনবাটা ১ চামচ, হলুদ ও মরিচের গুঁড়া ১ চা-চামচ করে, লবণ স্বাদ অনুযায়ী, বেকিং পাউডার অল্প, বেসন ১ কাপ, জিরার গুঁড়া, বিট লবণ পরিমাণমতো এবং তেল ভাজার জন্য। প্রণালি: এখন একটি বাটিতে বেসন, হলুদ ও মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, রসুনবাটা, বেকিং [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

ডালের বড়া

ডালের বড়া উপকরণ: মসুরের ডাল ২৫০ গ্রাম, রসুনবাটা ১ চা-মাচ, হলুদগুঁড়া হাফ চা-চামচ, মরিচের গুঁড়া হাফ চা-চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল-চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো। প্রণালি: মসুরের ডাল ভালোভাবে ধুয়ে সারাদিন পানি দিয়ে ভিজিয়ে রেখে তা আবার ধুয়ে নিয়ে [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

কাঁচা করলার ভর্তা

কাঁচা করলার ভর্তা উপকরণ: করলা ১টি (খুব পাতলা করে কাটা), পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১টি, সরিষার তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো। প্রণালি: করলার বিচি ফেলে ১০ মিনিট লবণ মাখিয়ে রাখতে হবে। তারপর করলা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

চ্যাপা শুঁটকি ভর্তা

চ্যাপা শুঁটকি ভর্তা উপকরণ: চ্যাপা শুঁটকি ৪-৫টি, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি আধা চা চামচ, সরিষার তেল সিকি কাপ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ ৬-৭টি। প্রণালি: চ্যাপা তাওয়ায় টেলে নিয়ে পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। এবার কড়াইয়ে তেল, আদা, রসুন দিয়ে একটু পরে পেঁয়াজ দিয়ে নাড়তে হবে। [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

বাহারি বেগুন ভর্তা

বাহারি বেগুন ভর্তা উপকরণ: বেগুন ১টি (বড় সাইজ), সরিষা বাটা ১ চা চামচ, পোস্তদানা ১ চা চামচ, নারকেল মিহি বাটা ২ চা চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মেথি আধা কাপ, সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো। প্রণালি: বেগুনের গায়ে তেল মাখিয়ে পুড়িয়ে নিতে হবে। এবার [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন