নারকেলের নশকরা উপকরণ: নারকেল কোরানো ৩/৪ কাপ, চিনি দেড় কাপ, এলাচ গুঁড়া, সামান্য কর্পূর, দুধ ১ কাপ। প্রণালি: কোরানো নারকেল চিনি ও দুধ দিয়ে ভালভাবে মেখে চুলায় জ্বাল দিতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে। আঠালো হয়ে যাওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। লক্ষ করতে হবে নারকেলে আঁশ ধরেছে কি না। আঁশ ধরলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, [...]
নভেম্বর ১৮, ২০১০ /
মন্তব্য করুন /
বাকিটুকু পড়ুন
সুজির সন্দেশ উপকরণ: সুজি এক কাপ, এক কাপ নারকেল কোরানো, চিনি এক কাপ, ৩/৪ কাপ দুধ, কিশমিশ, লবণ পরিমাণমতো। প্রণালি: সুজি ভেজে নিতে হবে। নারকেল কোরা মিহি করে বেটে নিতে হবে। নারকেল বাটার সঙ্গে সুজি, চিনি ও দুধ একসঙ্গে মিশিয়ে কড়াইয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপর ২/৩ কাপ ঘি এর মধ্যে ঢেলে দিতে হবে। সবকিছু ভালোভাবে [...]
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
খইয়ের মুড়কি উপকরণ: খই ৫০০ গ্রাম, গুড় ৩০০ গ্রাম। প্রণালি: গুড় কড়াইয়ের মধ্যে জ্বাল দিতে হবে। গুড়ে আঁশ হয়ে গেলে খইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে পরিবেশন। খই নির্দিষ্ট একটি বড় পাত্রে রাখলে খইয়ের মুড়কি বানাতে অনেক সুবিধা হয়। চন্দনা মজুমদার সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৯, ২০১০
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
চিঁড়ার মোয়া উপকরণ: ৫০০ গ্রাম চিঁড়া, ২০০ গ্রাম গুড়, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো। প্রণালি: চিঁড়া ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর কাঠের খোলায় চিঁড়া ভেজে নিতে হবে। চিঁড়া লাল লাল হয়ে গেলে এতে গুড় ঢেলে দিতে হবে। একসঙ্গে গুড় ও চিঁড়া কষাতে হবে। কষানোর সময় কাঠি বা কোনো কিছু দিয়ে সারাক্ষণ নাড়তে হবে। যেন গুড় ও [...]
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
নারকেলের নাড়ু উপকরণ: নারকেল কোরানো ৪/৫ কাপ, ২৫০ গ্রাম গুড়। প্রণালি: গুড় ও কোরানো নারকেল একসঙ্গে করে জ্বাল দিতে হবে। জ্বাল দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যখন আঁশ হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এরপর নাড়ু বানাতে হবে। চন্দনা মজুমদার সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৯, ২০১০
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
মুড়ির মোয়া উপকরণ: মুড়ি ৫০০ গ্রাম, গুড় ২৫০ গ্রাম, লবণ পরিমাণমতো। প্রণালি: গুড় কড়াইয়ে জ্বাল দিতে হবে। গুড়ে আঁশ হয়ে গেলে মুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। তারপর বিভিন্ন আকার অনুযায়ী মোয়া তৈরি করতে হবে। গুড় আঠালো থাকা অবস্থায় মোয়া বানিয়ে ফেলতে হবে। চন্দনা মজুমদার সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৯, ২০১০
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
আলুর দম উপকরণ: আলু, টমেটা, পরিমাণমতো তেল, লবণ, হলুদ, মেথি, তেজপাতা, মরিচের গুঁড়া, আদা, জিরা, ধনে। প্রণালি: প্রথমে আলু কেটে নিতে হবে। আলুর আকার যদি ছোট হয় তবে আস্ত আলু, বড় হলে দুই টুকরো করে কেটে নিতে হবে। তারপর আলু লবণ, হলুদ দিয়ে মেখে ডুবোতেলে ভেজে নিতে হবে। ভাজার পরে কড়াইয়ে অল্প তেল দিতে হবে। [...]
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
ছোলার ডাল উপকরণ: ছোলার ডাল, হলুদ, লবণ, পাঁচফোড়ন, তেজপাতা, নারকেল কোরানো। প্রণালি: ছোলার ডাল প্রথমে হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অল্প তেলের মধ্যে শুকনা মরিচ, পাঁচফোড়ন ও তেজপাতা দেওয়ার পর আদাবাটা ও হলুদবাটা দিয়ে কষাতে হবে। এরপর নারকেল কোরানো মসলার মধ্যে দিয়ে যখন ভাজা ভাজা গন্ধ আসবে ছোলার ডাল ঢেলে দিতে হবে। [...]
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
চাটনি উপকরণ: টমেটো, আমড়া, লবণ, হলুদ, শুকনা মরিচ, সরিষা, আদাবাটা, তেজপাতা, খেজুর। প্রণালি: টমেটো ও আমড়ার চাটনি। টমেটো আর আমড়া টুকরো টুকরো করে কেটে নিতে হবে। লবণ ও সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডাল ঘুঁটনি দিয়ে এটা ঘুঁটে দিতে হবে। কড়াইয়ে অল্প তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ, সরিষা ও একটু আদাবাটা ফোড়ন [...]
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
বাসমতি চালের ভাত পূজা উপলক্ষে সাধারণত ভালো চালের ভাত রান্না করা হয়। বাসমতি অথবা গোবিন্দভোগ চালের ভাত রান্না করা হয়। এই চালের ভাত ঝরঝরা হয়ে থাকে। এ ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, ভাত রান্না করার সময় একটু লেবুর রস দিয়ে দিলে ভাত অনেক ঝরঝরা হয়ে থাকে। চিত্রলেখা গুহ সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৫, ২০১০
নভেম্বর ১৮, ২০১০
» বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক মন্তব্য