বাংলা রেসিপি » বিষয়বস্তু » স্পেশাল (Page 10)

আপেল পায়েশ

আপেল পায়েশ উপকরণ : ১ কেজি দুধ, আপেল ১ কেজি, চিনি আধা কেজি, এলাচ ৪/৫টা কিসমিস ৩ কাপ, জর্দার রং সামান্য, চেরিফল ৮/১০ টা। প্রণালী : আপেল কুচি করে কেটে গরম পানিতে হালকা সেদ্ধ করে নিন। ভাল করে পানি ছেকে নিবেন। চুলায় দুধ, চিনি, লং, এলাচ এবং সামান্য রং দিন। দুধ ঘন হয়ে এলে আপেল [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

সেমাই ক্রিম জর্দা

সেমাই ক্রিম জর্দা উপকরণ : সেমাই ১ প্যাকেট, চিনি ২ কাপ, ঘি আধা কাপ, জাফরান আধা চা চামচ, এলাচ ২/৩টা, গোলাপজল ১ টেবিল চামচ, ভালো ক্রিম ৪ টেবিল চামচ, পানি ১ কাপ দারুচিনি পরিমাণ মত, পেস্তা বাদাম কোয়াটার কাপ কিসমিস চারভাগের এক কাপ। প্রণালী : সেমাই টুকরো করে ভেঙ্গে নিন। কড়াইতে এক মিনিট ভাজা হলে [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

গরুর মাংস

গরুর মাংস উপকরণ: দুই কেজি মাংস, এক কাপ তেল, মেথি পাতা, আদা, রসুন, মরিচ বাটা, অন্যান্য মসলা, পেঁয়াজ কুচি এক কাপ এবং পরিমাণমতো লবণ। প্রস্তুতপ্রণালী: গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে মসলা বাটা দিই। এরপর তেলে ভেজে নেব মসলাটা। কয়েকটি মেথি পাতাও দিয়ে দেব সেখানে। তারপর পানিতে ধুয়ে নেওয়া মাংস ছেড়ে দেব সেই তেল [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

ডিম বল

ডিম বল উপকরণ: ৬টি ডিম, ১টি নারকেলের দুধ, আদা বাটা, রসুন বাটা, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আধা কাপ খাবার তেল। প্রসু্ততপ্রণালী: গরম কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা, রসুনসহ অন্যান্য মসলা দিয়ে দেব। সঙ্গে পরিমাণমতো লবণ। তারপর নারকেল দুধটা দিয়ে দেব কড়াইয়ে। এবার চামচ দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ। এদিকে ৬টি ডিম সেদ্ধ করে সেগুলো থেকে [...]

৪টি মন্তব্য » বাকিটুকু পড়ুন

ইলিশ কাবাব

ইলিশ কাবাব উপকরণ: আস্ত একটি ইলিশ মাছ। পেঁয়াজ কুচি, দুই টুকরা পাউরুটি, টোস্ট বিস্কিটের গুঁড়া, ধনেপাতা কুচি, কাঁচামরিচের কুচি, ডিম ২টা, পরিমাণমতো লবণ। প্রস্তুতপ্রণালী: প্রথমেই ইলিশ মাছটি সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে পানিতে সেদ্ধ করতে হবে যেন পানিও শুকিয়ে যায় এবং মাছটাও সেদ্ধ হয়। এরপর মাথা, লেজের অংশ ও পাখনার অংশটুকু কেটে রাখতে হবে। এরপর [...]

২টি মন্তব্য » বাকিটুকু পড়ুন

পুঁইপাতা পানখিলি

পুঁইপাতা পানখিলি উপকরণ: ডাঁটাসহ সাত-আটটি পুঁইপাতা। গোলমরিচ, মাখানো বেসন, চিংড়ি, পরিমাণমতো তেল ও লবণ। প্রস্তুতপ্রণালী: পুঁইপাতায় চিংড়ি দিয়ে পানের খিলির মতো বানিয়ে টুথ-পিক দিয়ে তা আটকে দিয়ে বেসনে মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিই। যখন ভাজাভাজা হয়ে আসবে, তখন তেল থেকে তুলে আনি। হয়ে গেল পুঁইপাতা পানখিলি। এ রান্নাটি চম্পা শিখেছেন ববিতার কাছে। ববিতা এর [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

ফিরনি

ফিরনি উপকরণ: দুই কেজি দুধ, দুই মুঠ পোলাওয়ের চাল, পৌনে এক কৌটা কনডেন্সড দুধ, এলাচি, দারচিনি, তেজপাতা, কিশমিশ। প্রস্তুতপ্রণালী: দুধটা চুলোয় চাপিয়ে দেব। বেশ কিছুক্ষণ জ্বাল হতে হতে কনডেন্সড দুধটা ছেড়ে দেব। সঙ্গে মসলা। তারপর দুধ যখন ঘন হয়ে আসবে, তখন আধাবাটা করে পোলাওয়ের চালটা দিয়ে দেব। তবে একটু পানি মিশিয়ে চালটা ছাড়তে হবে। হয়ে [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

লাবড়া

লাবড়া উপকরণ: লাউ অথবা পেঁপে একটা বড়, মিষ্টিকুমড়া এক ফালি, বেগুন দুইটা, আলু দুইটা, মিষ্টি আলু দুইটা, ঝিঙ্গা ও পটল দুইটা, লবণ এবং তেল পরিমাণমতো, সরষে বাটা এক চা চামচ, চিনি এক চা চামচ, ঘি এক চা চামচ ও কাঁচামরিচ পাঁচ-ছয়টি। প্রণালী: সব তরকারি কেটে পানি ঝেড়ে রাখতে হবে। কড়াই তেল গরম করে পাঁচফোড়ন ও [...]

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

লুচি

উপকরণ: ময়দা, কালো জিরা, তেল, লবণ ও ঘি পরিমাণমতো। প্রণালী: ভালোভাবে মাখিয়ে দু-তিন ঘণ্টা রেখে দিতে হবে। তারপর বেলাইতে লুচি বেলে নিয়ে কড়াইতে জ্বালানো তেলে লুচি ভেজে নিতে হবে। শর্মিলা বন্দ্যোপাধ্যায় সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৫, ২০০৯

মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

রুই মাছের কালিয়া

উপকরণ: রুই মাছ বড় টুকরা, টক দই দুই কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, আদা কুচি, পেঁয়াজ ও রসুন বাটা পরিমাণমতো, কাঁচামরিচ পাঁচ-ছয়টা, কিশমিশ ৫০ গ্রাম, ঘি এক চা চামচ, তেল ও জিরা গুঁড়া পরিমাণমতো। প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলো তেলে ভেজে নিতে হবে। তারপর টক দই একটি পাত্রে নিয়ে ভাজা রুই মাছ দইয়ে ভিজিয়ে রাখতে হবে [...]

২টি মন্তব্য » বাকিটুকু পড়ুন